জাহাঙ্গীর আলম, (যশোর):
যশোরের চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামে পাটক্ষেতের পানি নিষ্কাশনকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে।
এতে কামারুল ইসলাম (৪৮) নামে এক কৃষক আহত হয়েছেন।
আজ শনিবার (১১ জুলাই) সকাল আনুমানিক ১১টা র দিকে উপজেলার মাশিলা গ্রামের কাকড়াগাড়ি মাঠে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত কামারুল ইসলামের অভিযোগ, একই গ্রামের বিল্লা ল, তার পিতা রবিউল ইসলাম (ভনু) এবং নজু (পিতা: মৃত মানিক মিয়া) দেশীয় অস্ত্র বগি দা ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালান।
হাসপাতালে চিকিৎসাধীন কামারুল ইসলাম জানান, তার পাটক্ষেতে অভিযুক্তদের জমির পানি প্রবেশ করছিল।
ফসল রক্ষায় তিনি আইল (বাঁধ) দিয়ে পানি প্রবেশ বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা ঘটনাস্থলে এসে কোনো ধরনের বাকবিতণ্ডা ছাড়াই তার ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় বগি দা ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত কর লে তিনি গুরুতর আহত হন। পরে প্রাণ বাঁচাতে ঘটনাস্থল থেকে সরে গিয়ে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে ভর্তি হন।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডি কেল অফিসার ডা. প্রদীপ্ত কুমার বলেন, আহত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
তার ডান কাঁধে ভারি আঘাতের কারণে রক্ত জমাট বেঁধে নীল বর্ণ ধারণ করেছে। এছাড়া মাথার পেছনে আঘাতের চিহ্ন এবং বাম হাতে গভীর কাটা ক্ষত রয়েছে।
এ ঘটনায় আহতের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে শনি বার বিকেল আনুমানিক ৩টার দিকে চৌগাছা থানায় এক টি লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জে মামুনুর রশি দ জানান,এ বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে জানাবো।

Reporter Name 



















