কে এম ইদ্রিস আলী,যশোর প্রতিনিধি ঃ
যশোরে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ জুলাই বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক সাফফাত আরা সাঈদ’র সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয় ।
এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম জলাবদ্ধতা ও কৃষি এবং কৃষকের প্রাথমিক ক্ষয় ক্ষতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জলাবদ্ধ এলাকার ক্ষতিগ্রস্ত কোন পরিবার থাকলে তাদের জরুরী খাদ্য সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ সহ জলবদ্ধতা নিরসনে কার্যকর ও দ্রুত পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ সবাইকে আশ্বস্ত করে বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমাদের সব ধরনের প্রস্তুতি ও পর্যাপ্ত খাদ্য সামগ্রী রয়েছে।
এক্ষেত্রে নির্দিষ্ট এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।
তিনি গণমাধ্যম কর্মীদের পরিস্থিতি সম্পর্কে মাঠ পর্যায়ে তথ্যভিত্তিক রিপোর্ট প্রদানের সহায়তার আহ্বান জানিয়ে বলেন, সার্বিক পরিস্থিতিতে আমরা স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসক ও স্থানীয় জনগণের সমন্বয়ে মনিটরিং কমিটি করে দিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার আরও বলেন জরুরী যে কোন প্রয়োজনে আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবো ।
এসময় উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জালাল আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম,শিমুলিয়া ইউপি প্রশাসক ও উপজেলা একাডেমি ক সুপারভাইজার কামরুজ্জামান,গদখালী ইউপি চেয়ার ম্যান প্রিন্স আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Reporter Name 



















