আনোয়ার হোসেন,সিংড়া, (নাটোর)
নাটোরের সিংড়ায় অজানার উদ্দেশ্য পাড়ি দিয়ে নিখোঁজ পাখি’র সন্ধান পায়নি তার পরিবার। ৩ মাস পেরিয়ে গেলে ও উদ্ধার করতে পারেনি পুলিশ।
মেয়ের জন্য পরিবারে মায়ের আহাজারি থামছে না।
জানা যায়, সিংড়া পৌর এলাকার আতাহারের স্কুল পড়–য়া কন্যার সাথে ফোনে সম্পর্ক জড়িয়ে পড়ে আরিফুল
(২৫) , তারপর পরিবারের অজান্তে দুজনে অজানায় পা ড়ি জমায়।
পাখির মা রাশেদা জানান, আরিফুল প্রায়ই আমার মেয়ে কে উত্যক্ত করতো। আমার মেয়ের বয়স কম। তাকে ভুল ভাল বুঝিয়ে অপহরণ করেছে।
এ বিষয়ে আমি থানায় মামলা করতে যাই, থানায় মামলা না নিলে ১৩এপ্রিল-২৬ আদালতে মামলা করি। আদালত
পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়।
তারা বারবার বললেও এখনো মেয়েকে উদ্ধার করতে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
ছেলের পরিবার সকল তথ্য জানলেও বিষয়টি তারা গড়ি মসি করছে। আমি মেয়েকে উদ্ধার চাই। গত ২৮ মার্চ থেকে দুজনই নিখোঁজ রয়েছে।
পরিবারের সাথে কোনো যোগাযোগ না থাকায় থানা, কোর্ট সহ দ্বারে দ্বারে ঘুরছে রাশেদা।
এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকু ল ইসলাম জানান, আমি দায়িত্ব নেয়ার পর জানতে পারি বাদী নাটোর কোর্টে মামলা দায়ের করেছেন। পিবিআই এর তদন্তে আছে।

Reporter Name 



















