মোঃ আবু বকর সিদ্দিক মোংলা বাগেরহাট:
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্র ধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন সক্রিয় সদস্য বাংলা দেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন।
এ সময় তারা বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গো লাবারুদ জমা দেন। কোস্ট গার্ড বলছে, ধারাবাহিক অভি যানের মুখে সুন্দরবনের দস্যু চক্রগুলো কোণঠাসা হয়ে পড়ায় তারা আত্মসমর্পণে বাধ্য হচ্ছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দর বনের সক্রিয় বনদস্যু নির্মূল ও উপকূলীয় অঞ্চলের নিরা পত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালিত হচ্ছে।
এসব অভিযানে এ পর্যন্ত বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ৪৫ জন বনদস্যুকে আটক করা হয়েছে। একই সঙ্গে দস্যু দের হাতে জিম্মি থাকা ৪২ জন জেলে ও বাওয়ালিকে জীবিত উদ্ধার করে চিকিৎসা সহায়তা শেষে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
কোস্ট গার্ড জানায়, ধারাবাহিক অভিযানের ফলে সুন্দর বনের সক্রিয় দস্যু বাহিনীগুলো কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হচ্ছে। এরই ধারাবাহিকতায় এর আগে ছোট সুমন বাহিনীর সাত সদস্য এবং বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য আত্মসমর্পণ করেন।
সর্বশেষ ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন।
গত সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে বাগেরহা টের মোংলা উপজেলার সুন্দরবনের চরপুটিয়া খাল সং লগ্ন এলাকায় কোস্ট গার্ডের কাছে তারা আনুষ্ঠানি কভা বে আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণের সময় তাদের কাছ থেকে ৩টি বিদেশি বন্দুক, ১টি এইট শুটার, ১টি ফোর শুটার, ৫টি দেশীয় একনলা বন্দুক, ১৫টি দেশীয় পাইপগান, ২টি চায়না পাইপগান, ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, আত্মসমর্পণকারী সদস্যদের অধি কাংশ খুলনা, বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডা কাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধে জড়িত ছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আত্মসমর্পণকারীদের পুনর্বাসন এবং জব্দ করা অস্ত্র-গোলাবারুদ সংক্রান্ত আই নানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ব্রিফিংয়ে পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম (সি), পিএসসি, বিএন বলে ন, সুন্দরবনের সক্রিয় সব বনদস্যুকে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হচ্ছে।
যারা আত্মসমর্পণ করবে, তাদের সরকারি নীতিমালা অনু যায়ী পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। তবে যারা অপরা ধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে, তাদের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় কঠোর আইনগত ব্যব স্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত ও নিরা পদ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#

Reporter Name 



















