আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নওগাঁর মান্দা উপজে লার ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মোখলেসুর রহমান কামরুল স্বাস্থ্যসেবা, নারী ও শিশু কল্যাণ, পরিবার পরিকল্পনা বাস্তবায়নসহ সাতটি মূল্যায়ন সূচকে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছেন।
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে রবিবার (১২ জুলা ই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখা ওয়া ত হোসেন বকুল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবর্তা উপস্থিত ছিলেন।
নারী ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, মাতৃস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং জনসচেতনতা এই সাতটি মূল্যায়ন সূচকে উল্লেখ যোগ্য সাফল্যের ভিত্তিতে তাঁকে এ জাতীয় সম্মাননা প্রদা ন করা হয়।
সম্মাননা প্রাপ্তির পর চেয়ারম্যান এসএম. মোখলেসুর রহ মান কামরুল বলেন, “এই অর্জন তেঁতুলিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের।
তাদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া এ স্বীকৃতি অর্জন সম্ভব হতো না। ভবিষ্যতেও জনগণের কল্যাণে সততা, নি ষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”
চেয়ারম্যানের এ অর্জনে তেঁতুলিয়া ইউনিয়নসহ মান্দা উপজেলা মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ কর ছে।
স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক, সাং স্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ তাঁ কে অভিনন্দন জানিয়ে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।#

Reporter Name 



















