Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : 05:55 pm, Wednesday, 15 July 2026
  • 51 Time View
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ  ঠাকুরগাঁওজেলার বালিয়াডাঙ্গী উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ৩২টি মামলার আসামি মোজাম্মেল (মো জাম)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৫ জুলাই) ডিবির একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোজাম্মেল বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও তেরকানিয়া গ্রামের মৃত লাজিম উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এর আগে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় কৌশলে পালিয়ে গেলেও এবার ডিবির জালে ধরা পড়েন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ৩২টি মামলার আসামি হওয়া সত্ত্বেও মোজাম্মেল এলাকায় প্রকাশ্যে চলাফেরা করতেন এবং তার কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কে ছিলেন। তারা বলেন, আইনের মাধ্যমে তার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় জামিনে বা সাজা শেষে মুক্ত হয়ে তিনি আবারও মাদক ব্যবসায় জড়িয়ে সমাজের জন্য হুমকি হয়ে উঠতে পারেন।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আই নগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Show quoted text
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার

Update Time : 05:55 pm, Wednesday, 15 July 2026