মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে স্বে চ্ছায় ও স্বজ্ঞানে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিপুল মন্ডল (৪৬) নামের এক ব্যক্তি।
ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি নিজের নাম পরিবর্তন করে ‘মোঃ নিহান ইসলাম বিপুল’ রেখেছেন।
গত ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে বাগেরহাট নোটারী পাব লিক কার্যালয়ে উপস্থিত হয়ে এফিডেভিট (হলফ নামা) সম্পাদনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই ধর্ম পীশস রিবর্তন করেন।
ীআদালত সূত্রে জানা যায়, সদ্য ইসলাম ধর্ম গ্রহণ করা মোঃ নিহান ইসলাম বিপুল মোংলা উপজেলার পশ্চিম দত্তের মেঠ গ্রামের অজয় মন্ডল ও সুসমা মন্ডলের পুত্র। পেশায় তিনি একজনর চাকুরীজীবী।
হলফনামায় নিহান ইসলাম বিপুল উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন যাবৎ ইসলাম ধর্মের আচার-আচরণ, সংস্কৃতি এবং সর্বোপরি ইসলামের শান্তির বাণীর প্রতি আকৃষ্ট হয়ে আসছিলেন।
সইসলামের প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসা থেকে তিনি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে, স্বজ্ঞানে ও স্বেচ্ছায় কারো প্ররোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছেন।
গত ৫ সেপ্টেম্বর স্থানীয় এক মাওলানা সাহেবের মাধ্যমে ইসলামের মূল স্তম্ভ পবিত্র কালেমা “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ্ (সাঃ)” পাঠ করে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হন।
তিনি আরও জানান, এখন থেকে পূর্বের নাম ‘বিপুল মন্ডল’ পরিহার করে বর্তমান নাম ‘মোঃ নিহান ইসলাম বিপুল’ হিসেবে তিনি সর্বত্র পরিচিত হবেন এবং দাপ্তরিক সহ সর্বক্ষেত্রে তাঁর এই নতুন নাম কার্যকর থাকবে।
আইনগত বাধ্যবাধকতা ও নাম পরিবর্তনের বিষয়টি সর্ব সাধারণকে জানানোর জন্যই তিনি এই হলফনামা সম্পা দন করেছেন।#

Reporter Name 



















