তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) বক রিডাঙা অমৃতপুর সাঁওতাল (ক্ষুদ্র নৃগোষ্ঠী)পল্লীর সর কারি খাস ও ভিপি সম্পত্তির দুটি পুকুর জবরদখল চে স্টার অভিযোগ উঠেছে।দরগাডাঙা হাট এলাকার জয়েন মন্ডল তার লোকজন নিয়ে এসব পুকুর জবরদখলের চে স্টা করছে।
এনিয়ে পল্লীর বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ও উত্তে জনা বিরাজ করছে। পুকুর দুটি জনস্বার্থে ও গৃহস্থালি কা জে ব্যবহারের কথা বলা আছে।কোনো অবস্থাই পুকুর দুটি বহিরাগতদের কাছে ইজারা দেয়া যাবে না।
জানা গেছে,উপজেলার জেল নম্বর-১৭, অমৃতপুর মৌজা য়, খতিয়ান নম্বর ০১ ও ১৬১,দাগ নম্বর ১১৬ ও ৯৪,পরি মাণ ১,১৭ কাতের ০,৩৭ একর ও ০,৫৮ কাতের ০,১৯ একর আয়তনের দুটি পুকুর রয়েছে।এই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পল্লীতে প্রায় ৮০টি পরিবার বসবাস করছেন।
পল্লীর বাসিন্দারা দেশ স্বাধীনের আগে থেকেই বংশপরম্প রায় তারা ইজারা নিয়ে শান্তিপূর্ণভাবে পুকুর দুটি ভোগ দখল করে আসছেন। এদিকে পল্লীর বাসিন্দাদের অর্থ নৈতিকভাবে স্বাবলম্বী করতে এফএইচ এসোসিয়েশন-এর উদ্যোগে ও ফারওয়ে আইল্যান্ডের অর্থায়নে ‘বরেন্দ্র অঞ্চ লে জীবিকা ও পুষ্টি উন্নয়ন টেকসই মৎস্যচাষ প্রকল্প’এর মাধ্যমে এসব পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমু ক্ত করা হয়।
এমনকি পল্লীর এসব উপকারভোগীদের কাছে থেকে ১০ শতাংশ করে টাকা নিয়ে পুকুর দুটি পুনঃখনন করা হয়।
স্থানীয় বাসিন্দা মর্জিনা টুডু, নির্মল টুডু ও সোনাতন হেমর ম অভিযোগ করে বলেন, দরগাডাঙা এলাকার জয়েন মন্ডল তার লোকজন নিয়ে পুকুর দুটি জবরদখলের চে স্টা করছে।এমনকি পুকুর দখলে বাধা দিলে তাদের ঘর বাড়ি ছাড়া করানোর হুমকি দিচ্ছেন।
এতে তারা চরম নিরাপত্তা হীনতায় রয়েছেন।তারা বলেন, আবারো পুকুর ইজারা নেয়ার জন্য তারা ভুমি অফিসে আবেদন করেছেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন,এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনী য় ব্যবস্থা গ্রহণের জন্য নাজির সাহেবকে দায়িত্ব দেয়া হয়ে ছে।#

Reporter Name 



















