আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ সান্তাহারে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একদিনের বৃষ্টিতে সান্তাহার পৌর এলাকার উপর পোঁওতা ও টিকড়ী পাড়ার প্রায় দুই শতাধিক পানি বন্ধি হয়ে চরম দুর্ভোগে পড়ে মানবেতর জীবনযাপন ক রছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগীরা জানান, ১৯৮৮ সালে সান্তাহার পৌরভার কার্যক্রম শুরু হয়। এর পর থেকে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের রাস্তা-ঘাট ও পানি নিস্কাশের জন্য ড্রেন নির্মাণ করা হলেও দীর্ঘ ৩০ বছরের ও বেশি সময় ধরে দুই নম্বর ওয়ার্ডের উপর পোঁওতা এলাকাতে রাস্তা- ঘাট এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না করায় এই এলাকার প্রায় দুই শতা ধিক পরিবার চরম দুর্ভোগের শিকার হচ্ছে। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে এলাকার মানুষ চরম দুর্ভোগের শিকার হয়ে তারা মানবেতর জীবনযাপন করছে ।
উপর পোঁওতা গ্রামের মোঃ নান্টু মিয়া বলেন সান্তাহার পৌরসভার মেয়র এবং কাউন্সিলরেরা নিজেদের ওয়ার্ডে ইচ্ছেমত অপ্রয়োজনীয় জায়গায় পৌরসভার লক্ষ লক্ষ টাকা অপব্যয় খরচ করে অবকাঠামো নির্মাণ করা হলে এলাকা তাদের চোখে পড়েনা। তিনি আরোও বলেন ভোট এলেই আমাদের এলাকার সমস্যা দুর করার আশ্বাস দেয় এবং ভোটে নির্বাচিত হবার পর এলাকায় আর আসেনা। এলাকার সমস্যা ও দুর হয়না।
একই গ্রামের মোঃ শাজাহান আলী বলেন এলাকার প্রভা বশালী ব্যক্তিরা পৌর আইনের প্রতি বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা না রেখে অবকাঠামো নির্মাণ করায় অল্প বৃষ্টিতে বাড়ি ঘর এবং রাস্তা-ঘাট ডুবে যাওয়ায় আমাদের দুর্ভোগে পড়তে হয়।
অবিলম্বে এলাকার রাস্তা-ঘাট এবং পানি নিস্কাশনের সম স্যা দুর করা না হলে জনদুর্ভোগের পাশাপাশি এলাকায় ফসল নিয়ে ও কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন।
ইতিমধ্যে রোপা আমনের বীজতলা পানির নীচে তলিয়ে গাছে। ফলে এলাকাবাসি সান্তাহার পৌর প্রশাসকের বৃষ্টি কামনা করেছেন। #
Bartabd24.com সব খবর সবার আগে