চৌগাছা প্রতিনিধি যশোরের চৌগাছার সেই অসহায় হতদরিদ্রদের চিকিৎসা দেওয়া ডাঃ আমজাদ মিয়া দুনি য়ার মায়া ছেড়ে চলে গে লেন।
আজ শনিবার বিকাল ৪.৩০ মিঃ তিনি বার্ধক্য জনিত কা রণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওইন্নাইলাহি রাজিউ ন)। তিনি মৃত্যু কালে অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন /
আজ শনিবার রাত ৯টায় মরহুমের গ্রামের বাড়ি চৌগা ছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে।
জানাজা পূর্ব মরহুমের স্মৃতিচারণ করে আলোচনা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ ,সাবেক উপজেলা জামাতের আমির আমির হাফেজ আমিন উদ্দিন,মরহুমের ছোট ভাই সরকারি অধ্যাপক মোঃ ইয়াকুব আলী,মরহুমের ছেলে আখতারুজ্জামান মিঠু। এরপর তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যশোর২ (চৌগাছা- ঝিক রগাছা) আসনের এমপি মোসলেহ উদ্দিন ফরিদ,যুক্তরাষ্ট্র প্রবাসী ও আন্তর্জাতিক অর্থনীতিবিদ ড.শওকত আলী, উপজেলা জামায়াতের আমির মাওঃগোলাম মোর্শেদ, সাবেক উপ জেলা আমির ও সাবেক হাকিমপুর ইউপি চেয়ারম্যান হাফেজ আমিন উদ্দিন জামায়াতের উপ জেলা সহকারী সেক্রেটারি কামাল আহমেদ,সহকারী সেক্রেটারী রহিদুল ইসলাম খান,দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রেসক্লাব চৌগাছার আহ্বায়ক অধ্যক্ষ শিহাব উদ্দিন,হাকিমপুর সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শামসুর রহমান,প্রেস ক্লাব চৌগাছার সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু,চৌগা ছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাসান মাহমুদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
Bartabd24.com সব খবর সবার আগে