ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে “অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, সাইবার নিরাপত্তা, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণ” বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে ধানসিঁড়ি হোটেলের সম্মে লন করছে ’বাঁধন মানব উন্নয়ন সংস্থা’র আয়োজনে এবং ‘অ্যাকশন এইড বাংলাদেশ’-এর সহায়তায় বাগেরহাট সদ র ও রামপাল উপজেলায় পরিচালিত একটি গবেষণার প্রাপ্ত ফলাফল ও সুপারিশমালা তুলে ধরতে এই সভার আয়োজন করা হয়।
এ এস এম মনজুরুল হাসান মিলন এর সভাপতিত্বে ও সোহাগ হাওলাদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল। বিশেষ অতিথি হিসেবে তিতা করেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী জজ আসমা আক্তার বিথী, অতিরিক্ত জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিবিআই (PBI) কর্মক র্তা হায়াত মাহমুদ খান, সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সহিদুল ইসলাম,বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, সাংবাদিক কামরুজ্জামান শিমুল, নকীব মিজানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব ও সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মক র্তাবৃন্দ।
গবেষণার মূল বিষয়বস্তু ও ফলাফল সভায় উপস্থাপিত তথ্যপ্রমাণ তুলে ধরে বলেন ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তি যেমন জীবনের গতি বাড়িয়েছে, তেমনই নারী, কিশোরী ও তরুণীরা অনলাইন হয়রানি, ভুয়া পরিচয়ে প্রতারণা, ব্ল্যাক মেইল ও ব্যক্তিগত তথ্য ফাঁসের মতো নতুন ঝুঁকিতে পড় ছেন।
এই বাস্তবতায় বাগেরহাট সদর ও রামপাল উপজেলায় মোট ৪টি ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD) এবং একটি অনলাইন সার্ভের মাধ্যমে ৪৬ জনের মতামত সংগ্রহ করে গবেষণাটি সম্পন্ন করা হয়।
এতে যুব সদস্য, শিক্ষক, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, আই নশৃঙ্খলা বাহিনী ও অনলাইন হয়রানির শিকার ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
আলোচকগণ তাঁদের বক্তব্যে বলেন, সাইবার অপরাধ মোকাবিলায় ভুক্তভোগীদের আইনি সহায়তা সুগম করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সকল স্তরের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরী।

Reporter Name 



















