Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

হরিঢালী, কপিলমুনি ইউনিয়নে বাল্যবিয়ে রুখতে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধিদের মতবিনিময়

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
একটি সুখী ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে বাল্যবিবাহ চির তরে নির্মূল, শিশু শ্রম হ্যাস ও স্কুল থেকে ঝরে পড়া শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষে হরিঢালী ও কপিলমুনি সাংবাদদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন পাইকগাছা এরিয়া ডেভেলপমেন্ট প্রো গ্রাম প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে ছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় পাইকগাছা এরিয়া ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাইকগাছা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব ইসহাক সরদার এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার শিল্পী রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বাল্যবিবাহের ভয়াবহ সামাজিক ও স্বাস্থ্যগত ক্ষতির দিকগুলো তুলে ধরে সামাজিকভাবে এলাকার সক লকে রুখে দাঁড়াতে আহবান করা হয়।
বাল্যবিবাহ প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখতে এবং ঝরে পড়া রোধ করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজ কে একসঙ্গে কাজ করতে হবে।
পাশাপাশি শিশু শ্রম রোধ কল্পে সাংবাদিকসহ সমন্বিত উদ্যোগের মাধ্যমেই কেবল এই সামাজিক ব্যাধি দূর করা সম্ভব বলে মনে করেন সকলে। বিষয়টি সকলের স্ব-স্ব জায়গা থেকে এলাকার মানুষের মাঝে সচেত নাবৃদ্ধির পাশাপাশি সংবাদপত্রে তুলে ধরার জন্য সাং বাদিকদের কাছে আহবান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, কপিলমুনি প্রেসক্লাব ও সিটি প্রেসক্লাবের সাংবাদিকসহ ফ্যাসিলিটেটর সঞ্জয় দাশ (ওয়াশ), মোঃ রাকিবুল ইসলাম (সি.ই.পি),  প্রকাশ দাশ (সি.ই.পি) ও নাদিয়া সুলতানা (এইচ এন ডব্লিউ) প্রমুখ।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

হরিঢালী, কপিলমুনি ইউনিয়নে বাল্যবিয়ে রুখতে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধিদের মতবিনিময়

Update Time : 04:15 pm, Tuesday, 21 July 2026