ঝিনাইদহ প্রতিনিধি:
গাছ প্রকৃতির বন্ধু,আর সেই প্রকৃতিকে সবুজে ভরিয়ে তুল তেঝিনাইদহের শৈলকুপায় ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বিকেলে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে এ চারা বিতরণ করেন ‘অবিরাম উন্নয়নে বাংলা দেশ’ ফাউন্ডেশন।
এসময় ফাউন্ডেশনের পরিচালক উজ্জল আলী কাঁঠাল ,লেবু ও আমড়াসহ তিন প্রজাতির দুই শতাধিক ফলজ গাছের চারা সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন।
বিনামূল্যে ফলদ গাছের চারা নিতে বাজারে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। একটি চারা পাওয়ার আশায় অনে কের মধ্যে উৎসাহ ও আগ্রহও দেখা যায়।
স্থানীয়রা বলছেন, এমন উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে না,বরং মানুষকে বৃক্ষরোপণে আরও উৎ সা হিত করবে।
বিশেষ করে ফলদ গাছের চারা বিতরণের ফলে একদিকে যেমন সবুজায়ন বাড়বে, অন্যদিকে পরিবারগুলোও উপ কৃত হবে।
চারা বিতরণ শেষে উজ্জ্বল আলী বলেন,গাছ মানুষের পর ম বন্ধু।
পরিবেশ রক্ষা এবং সারুটয়া ইউনিয়নকে আর ও সবুজ করে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়ে ছে।
তিনি আরও বলেন,ভবিষ্যতে বৃক্ষরোপণ ও ফলজ গাছের চারা বিতরণ সহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যা হত রাখা হবে।

Reporter Name 



















