Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ ঝিকরগাছায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে  স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

গলাচিপায় ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

  • Reporter Name
  • Update Time : 06:17 pm, Wednesday, 22 July 2026
  • 92 Time View

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিভিন্ন খাল-বিল ও জলাধারে যৌথ অভিযান চালিয়ে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (২১ জুলাই) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা প্রশাসন, গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং গলাচিপা থানা পুলিশের যৌথ উদ্যোগে উপজেলার বোয়ালিয়া খালসহ বিভিন্ন জলধা রায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ৩০টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গলাচিপা উপজেলা সিনি য়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন নবী।

পরে বিকেল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন নবী বলে ন, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দেশের বিভিন্ন প্রজা তির মাছের পোনা নির্বিচারে ধ্বংস করে জলজ সম্পদের অপূরণীয় ক্ষতি করছে।

এ কারণে জব্দ করা জালগুলো ধ্বংস করা হয়েছে। মৎস্যসম্পদ রক্ষায় সব ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, দেশের রুপালি সম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি র পাশাপাশি আইন প্রয়োগও জরুরি।

উপজেলা প্রশাসন এ বিষয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে। অবৈধ জাল বিক্রেতা ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

About Author Information

Popular Post

সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন

গলাচিপায় ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

Update Time : 06:17 pm, Wednesday, 22 July 2026