ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ থেকে মনিরুল ইসলাম নামের এক মাদক ব্যব সায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জেলা বি এনপির নেতাকর্মীরা।
বুধবার (২২ জুলাই) সাড়ে ১১ টার দিকে আরাপপুর মাঝিপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদ ক ব্যবসায়ী শহরের ব্যপারীপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদ ক আব্দুল মজিদ বিশ্বাস ও জেলা ছাত্রদলের সাবেক সা ধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ দলীয় নেতা কর্মীরা আরাপপুর এলাকায় অবস্থান করছিলেন।
এসময় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তা কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে বিষয়টি ঝিনাইদহ সদর থানা পুলিশকে জা নানো হলে পুলিশনঘটনাস্থলে এসে ইয়াবাসহ আটক ব্য ক্তিকে নিজেদের হেফাজতে নেয়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান মাদক আইনে তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Reporter Name 



















