, চৌগাছা (যশোর):প্রতিনিধি:
যশোরের চৌগাছা বাস মালিক সমিতির সদস্য ও পৌর এলাকার আম্রকানন পাড়ার বাসিন্দা ইব্রাহিম হোসেন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃ শ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মরহুম ইব্রাহিম হোসেন দীর্ঘদিন পরিবহন খাতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি চৌগাছা বাস মালিক সমিতির স দস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং স্থানীয়ভাবে “ইব্রাহিম ড্রাইভার” নামে সুপরিচিত ছিলেন। এছাড়া তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দক্ষিণ পাশে অবস্থিত মরহুম নজরুল ইসলামের জামাতা।
একই দিন বাদ জুমা চৌগাছা কামিল মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবহন শ্রমিক-মালিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও শত শত মুসল্লি অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
ইব্রাহিম হোসেনের মৃত্যুতে চৌগাছার পরিবহন অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী তাঁর কর্মময় জীব নের অবদানের কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ ক রেছেন।
তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
মহান আল্লাহ তাআলা মরহুম ইব্রাহিম হোসেনকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরময় করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমীন।

Reporter Name 



















