Breaking News

বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট  প্রতিনিধিঃ বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে শহরের উদয়ন বাংলাদেশ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভার যৌথ আয়োজন করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উদয়ন বাংলাদেশ। প্রকল্পটিতে অর্থায়ন করেছে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপী য় ইউনিয়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট সদর উপজেলা না গরিক কমিটির সভাপতি প্রভাষক কামরুল ইসলাম ।
সভার শুরুতে বিগত অধিবেশনের কার্যবিবরণী পাঠ ক রেন উপজেলা নাগরিক কমিটির সদস্য গোপী নাথ সাহা। ত্রৈমাসিক সভায় পারিবারিক নির্যাতন প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য, যৌন ও প্রজনন অধিকার এবং বাল্যবিবাহ প্রতি রোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া চলতি মাসে কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির উদ্যোগে মাহফুজা খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয় এ বং কে. জে. এস. পি. ইউ. (রাজাপুর) স্কুল অ্যান্ড কলেজে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে দুটি সচেতন তামূ লক স্কুল ক্যাম্পেইন সফলভাবে আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
সভায় বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বাগেরহাট উপজে লায় ইতোমধ্যে এ কার্যক্রম শুরু হয়েছে।
কার্যক্রমটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে ইউনিয়ন নাগরিক কমিটি র  সদস্যদের সচেতন থাকার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
এছাড়া ওয়ার্ড পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর একটি তালিকা প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়, যাতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী সহজে সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসতে পারেন।
বক্তারা বলেন, উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছতা, জবাব দিহিতা এবং অংশগ্রহণমূলক স্থানীয় শাসন নিশ্চিত করা ও সমান গুরুত্বপূর্ণ।
নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি, স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় জন গণের সম্পৃক্ততা এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিক প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কর ছে।
তারা আরও বলেন, নারী, যুবসমাজ, প্রান্তিক জনগোষ্ঠী ও সুশীল সমাজের কণ্ঠস্বর আরও শক্তিশালী করতে বাগের হাট সদর উপজেলা নাগরিক প্ল্যাটফর্ম আগামীতেও নির লসভাবে কাজ করে যাবে।
এসময় বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপ তি ও নাগরিক কমিটির সদস্য এস. এম. রাজ, বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোল্ল্যা আব্দুর বর, মনিরু জ্জা মান মনির, কহিনুর বেগম, শেখ জিয়াউর রহমান, নাজমা বেগম, লাভলী মণ্ডল, আশরাফুল ইসলাম মনির এবং ফি রোজ হাওলাদার। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ জেলা নাগরিক কমিটির সদস্য গোপী নাথ সাহা।

About admin

Check Also

ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে অনলাইনে ফলাফল প্রকাশ

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিক রগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে ২০২৬ শিক্ষা বর্ষের …