Related Articles
শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ) সংবাদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী বিশেষঅভিযানে যাত্রীবাহী গোল্ডেন পরিবহন বাসে তল্লাশি চালিয়ে ১২৮ বোতল ভারতীয় অবৈধ Eskuf Syrup উদ্ধার করেছে পু লিশ।
এ সময় দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর পৌ রসভার কলেজ বাসস্ট্যান্ড এলাকায় বিসমিল্লাহ স্ন্যাক্স হাউজ অ্যান্ড রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসানো হয়।
পরে ঢাকা অভিমুখী যাত্রীবাহী গোল্ডেন পরিবহন বাসে তল্লাশি চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়।
তাদের বহন করা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ১২৮ বোতল ভার তীয় Eskuf Syrup, মাদক বিক্রির নগদ ৪ হাজার ৬৬০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার হওয়া সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮৪ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন, মহেশপুর উপজেলার সামন্তা গো পালপুর গ্রামের মো. আনসার কসাই ওরফে আশিক ইকবাল (৪০) এবং সামন্তা পটিপাড়া গ্রামের মো. হারুন অর রশিদ (২৮)।
এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০ ১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের বিরু দ্ধে পূর্বের একটি মামলার তথ্য পাওয়া গেছে।
পাশাপাশি এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
Bartabd24.com সব খবর সবার আগে