Breaking News

মোংলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র উদ্যোগে সুধী সমাবেশ 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
 ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মোংলা শাখার উ দ্যোগে গ্রাহকসেবা কার্যক্রম আরও গতিশীল করা, শরি য়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবার প্রসার এবং গ্রাহ কদের সঙ্গে সুসম্পর্ক জোরদারের লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) মোংলা শাখা কার্যালয়ে আয়ো জিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, ব্যব সায়ী, শিক্ষাবিদ, গ্রাহক ও সুধীজন অংশগ্রহণ করেন।
মোংলা শাখার শাখা ব্যবস্থাপক মো. আব্দুল আজিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ স্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এক্সি কিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. ওয়াহিদুজ্জামান এবং ইস লামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ম্যানেজার (অপা রেশ ন) মো. হারুন অর রশিদ। এছাড়াও অনুষ্ঠানে এলা কার বিশিষ্ট ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএ লসি দেশের অন্যতম শীর্ষ শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে দীর্ঘদিন ধরে গ্রাহকদের বিশ্বস্ত ও মানসম্পন্ন সেবা প্রদান করে আসছে। প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা, গ্রাহক বান্ধব উদ্যোগ এবং আমানত ও বিনিয়োগ কার্যক্রমের মা ধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি।
বক্তারা আরও বলেন, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিই ব্যাংকে র মূল শক্তি। তাই উন্নত সেবা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের চাহিদা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে ব্যাংকিং কা র্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ভবিষ্যতেও আধুনিক, নিরা পদ ও দ্রুত সেবা নিশ্চিত করতে ইসলামী ব্যাংক বাংলা দেশ পিএলসি বদ্ধপরিকর।
অনুষ্ঠানে অতিথিরা ব্যাংকের বিভিন্ন সেবা, নতুন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
পরে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে সুধী সমাবেশে র সমাপ্তি ঘোষণা করা হয়।#

About admin

Check Also

ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে অনলাইনে ফলাফল প্রকাশ

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিক রগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে ২০২৬ শিক্ষা বর্ষের …