Breaking News

চৌগাছার পথশিশু ফেলির ভিক্ষার টাকায় চলে অসুস্থ মায়ের চিকিৎসা, নিরাপত্তা ও পুনর্বাসনে কেউ এগিয়ে আসে না!!

নিজস্ব প্রতিবেদক (যশোর):
যশোরের চৌগাছা উপজেলার কপোতাক্ষ সেতু সংলগ্ন একটি বস্তির জীর্ণশীর্ণ কুঁড়েঘরে বসবাস করে বুদ্ধি প্রতি বন্ধী পথশিশু ফেলি (২০)। জন্ম থেকেই অবহেলা, দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্যে বেড়ে ওঠা এই তরুণীর জীবন আ জও সংগ্রামের আরেক নাম।

সম্প্রতি চৌগাছা সরকারি ডিগ্রি কলেজের সামনে দেখা হয় ফেলির সঙ্গে। কুশল জানতে চাইলে মৃদুস্বরে সে জানা য়, “ভালো নেই রে ভাই, হাতটা পুড়ে গেছে।” সারাদিন কী খেয়েছে জানতে চাইলে বলে, “চা-রুটি।”

ফেলির ভাষ্য অনুযায়ী, তার মা হালিমা দীর্ঘদিন ধরে প্যা রালাইসিসে আক্রান্ত। হাঁটাচলা করতে পারেন না। ফেলির ভিক্ষা করে আনা সামান্য টাকাতেই চলে মায়ের চিকিৎসা ও সংসারের খরচ। নিজের আয়ের হিসাবও সে রাখতে পারে না। কত টাকা হয়েছে জানতে চাইলে সে জানায়, “আমি গুনতে পারি না, মা গুনে দেয়।”

বাজার করার দায়িত্ব পালন করেন তার ভাই নিজাম, যিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন এবং দূরের হাজরা এলাকার একটি গ্রামে বসবাস করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ফেলির মা একস ময় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। সেই সময় কোনো এক অনাকাঙ্ক্ষিত ঘটনার পর জন্ম হয় ফেলির। নিজের বাবার পরিচয় আজও জানে না সে।

সমাজের অবহেলা আর দারিদ্র্যের নির্মম বাস্তবতায় বেড়ে ওঠা এই তরুণী কখনো পায়নি একজন বাবার স্নেহ কিং বা নিরাপত্তা।

আজও ফেলির জীবন সমাজের করুণার ওপর নির্ভর শীল। অথচ অসহায় নারী ও পথশিশুরা নানা সময়ে নির্যা তন, শোষণ ও সহিংসতার ঝুঁকিতে থাকে।

তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র, সমাজ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মিলিত দায়িত্ব।

About admin

Check Also

ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে অনলাইনে ফলাফল প্রকাশ

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিক রগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে ২০২৬ শিক্ষা বর্ষের …