Related Articles
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নে ইউ নিয়ন পরিষদের চেয়ারম্যানের বাসভবন থেকে মাত্র প্রায় ১০০ গজ দূরে সংঘটিত হয়েছে একটি দুর্ধর্ষ ডাকা তির ঘটনা। গভীর রাতে সংঘটিত এ ঘটনায় নগদ অর্থ ও স্বর্ণা লঙ্কারসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম জানান, গত ২৭ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টার দিকে একদল সংঘ বদ্ধ ডাকাত তার বাড়িতে হানা দেয়। ডাকাতরা বাড়ির সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েছেন।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়ে ছে। স্থানীয়দের ভাষ্য, চেয়ারম্যানের বাসভবনের এত কা ছাকাছি এলাকায় এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনা আই নশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
তারা অবিলম্বে অপরাধীদের শনাক্ত করে আইনের আও তায় আনা এবং এলাকায় নিয়মিত পুলিশ টহল জোরদা রের দাবি জানান।
এদিকে ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম চাঁদপাই ইউনি য়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন ক রেছেন।
আবেদনে তিনি ঘটনাটি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এনে দ্রুত ডাকাতদের গ্রেপ্তার, এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের অপ রাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানি য়েছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, সাম্প্রতিক সময়ে গ্রামীণ এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা মনে করছেন, আই নশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বৃদ্ধি, সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং জনপ্র তি নিধিদের সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ ধরনের অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
এ বিষয়ে চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সং শ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীসহ এলাকার সর্বস্তরের মা নুষ।#
Bartabd24.com সব খবর সবার আগে