Breaking News

চৌগাছায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎ফারুক আহম্মদ: চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
‎যশোরের চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ছোট কাবিলপুর গ্রাম থেকে হোসেন আলী (৭০) নামে এক বৃদ্ধে র ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। নিহত হোসেন আলী ছোট কাবিলপুর গ্রামের মৃত ইউসুফ মোড়লের ছেলে।

‎পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বা র্ধক্য জনিত বিভিন্ন শারীরিক জটিলতা ও মানসিক সম স্যায় ভুগছিলেন হোসেন আলী। বুধবার সকালে তার পেটে তীব্র জ্বালা পোড়া শুরু হয়।

সকাল আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ির টিনের ছাবড়া

ঘরের বাঁশের আড়ার সঙ্গে পাটের রশি ব্যবহার করে গলা য় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে নামিয়ে আনলেও ততক্ষণে তিনি মারা যান।
‎খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা দেয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে আইনগ তপ্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

About admin

Check Also

পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ …