Breaking News

লালপুরে তিন মাদক ব্যাবসায়ীকে আটক

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি।
নাটোরের লালপুরে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে (৩০ জুলাই) উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মহারাজপুর শশ্মান সংলগ্ন ব্রীজের উপর থেকে চকনাজিরপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মোঃ আজিম আলী (২৬), কেশব পুর গ্রামের আব্দুল মোত্তালেবের ছেলে মোঃ মনোয়ার হোসেন (৩২) ও মৃত বকুলের ছেলে মোঃ ফরহাদ আলী (২২) কে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।
###

About admin

Check Also

পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ …