Breaking News

লালপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

এস ইসলাম,নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলায় সাপের কামড়ে লতা খাতু ন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
লতা উপজেলার জোতদৈবকী- বুধপাড়া গ্রামের মো. সাইদুর রহমানের স্ত্রী।
বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার লালপুর ইউনি য়নের জোতদৈবকী- বুধপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোতদৈবকী- বুধপাড়া গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. সাইদুর রহমানের স্ত্রী লতা খাতুন বিকেল আনুমানিক ৫টার দিকে নিজ বাড়ির খড়ের ঘরে কাজ করার সময় ডান পায়ের বৃদ্ধাঙ্গুলে অজ্ঞাতনামা একটি সাপ কামড় দেয়।
এ সময় তার স্বামী বাড়িতে না থাকায় তিনি নিজেই কাপ ড় দিয়ে পা বেঁধে প্রাথমিকভাবে ক্ষতস্থানে চাপ প্রয়োগ করেন।
পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসাকেন্দ্রে না নিয়ে উপজেলার ডেবরপাড়া এলাকার এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসার চেষ্টা করা হয়।
দীর্ঘ সময় পর অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাড়ে সাতটার সময় তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরী ক্ষা-নিরীক্ষা শেষে লতা খাতুনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফি কুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।

About admin

Check Also

পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ …