ঝিনাইদহ প্রতিনিধিঃ
গণভোটের রায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগষ্ট) ঝিনাইদহ জেলা জামায়াতের উদ্যো গে শহরের ওয়াজির আলি স্কুল এন্ড কলেজ মাঠ থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলিমের সভাপতিত্বে গণমিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর আলী আজম মোঃ আবু বকর। সেসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাও: আবু তালিব, শৈলকুপা উপজেলা আমীর মাও. মতিয়ার রহমান, ঝিনাইদহ সদর উপজেলা আমীর ড.হবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল। সমাবেশে বক্তারা গণভোটের রায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

Reporter Name 



















