মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
মোংলা থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরিকে (জিডি) কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
তবে জিডিতে অভিযুক্ত দুই ব্যক্তি আলাউদ্দিন পাটোয়ারী ও সাহাবুদ্দিন পাটোয়ারীর পক্ষ থেকে অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রতিহিং সা মূলক বলে দাবি করা হয়েছে।
অভিযুক্তদের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ এবং চলমান আদালতের মামলাকে কেন্দ্র করে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালা নো হচ্ছে।
জিডিতে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলেও তারা দাবি করেন।
তাদের ভাষ্য, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে একের পর এক অভিযোগ আনা হচ্ছে। প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে বেরিয়ে এলে সত্য প্রকাশ পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে আরও বলা হয়, তারা আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। কোনো ধরনের ভয়ভীতি বা হুমকি প্রদর্শনের অভিযোগ সত্য নয়।
প্রয়োজনে তারা তদন্তকারী সংস্থার কাছে সব ধরনের সহযোগিতা করবেন বলেও জানান।
এদিকে মোংলা থানায় দায়ের করা জিডিতে অভিযোগ কারী আবুল হোসেন আকন দাবি করেছেন, পারিবারিক বিরোধের জেরে গত ২৪ জুলাই রাতে তাকে গালিগালাজ, মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে এখনো তদন্ত শেষ হয়নি এবং অভিযোগ আদালত বা পুলিশের মাধ্যমে প্রমাণিত হয়নি।
স্থানীয় সচেতন মহলের মতে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের ঘট নায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য উদঘাটন হওয়া উচিত।

Reporter Name 



















