এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি।
নাটোরের লালপুরে হিন্দু সম্প্রদায়ের কাছে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করে একটি চিঠি রেখে গেছে দুর্বৃত্ত রা।
বিকাশের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে টাকা পরিশোধ না কর লে পরিবারের সদস্যদের লাশ পড়ে থাকবে রাস্তায় বলে হত্যার হুমকি প্রদান হয়েছে।
শনিবার (১আগষ্ট) রাত ১১টার দিকে উপজেলার বাকনাই এলাকার পালপাড়া গ্রামের নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় চিঠিটি রেখে যায় অজ্ঞাত ব্যক্তিরা।
ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো হিন্দুপল্লিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বাকনাই গ্রামের পালপাড়ার বাসিন্দা বৈদ্যনাথ পালের ছেলে নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় রাতের কোনো একসময় চিঠিটি রেখে যায় দুর্বৃত্তরা।
রাতে নারায়ণের ছেলে অরুণ কুমার পাল প্রথমে চিঠিটি দেখতে পান। পরে বিষয়টি পরিবারের সদস্য ও স্থানী য়দের জানান।
চিঠিতে বলা হয়েছে, বিষয়টি কাউকে জানানো যাবে না। পালপাড়ার সব হিন্দু পরিবারকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা করে পাঠাতে হবে। টাকা না দিলে ২৪ ঘণ্টার মধ্যে পরিবারের সবাইকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।
চিঠিতে একটি বিকাশ নম্বর উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে একটি পরিবারে চিঠি পৌঁছানোর পর সেটি অন্য হি ন্দু পরিবারগুলোর কাছেও পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে সেভেন স্টার কর্তৃপক্ষ নাম উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর থেকে পালপাড়ার হিন্দু পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
পুলিশ চিঠিটি জব্দ করে এর উৎস শনাক্ত এবং জড়িত দের চিহ্নিত করার চেষ্টা করছে।
###

Reporter Name 



















