ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ’র ছোড়া রাবার বুলেটে রুবেল হোসেন (৩১) নামের এক বাংলাদেশী যুবক আহত হয়েছে।
সোমবার (৪ আগষ্ট) রাতে উপজেলার শ্যামকুড় সীমান্তে এ ঘটনা ঘটে। আহতরুবেল শ্যামকুড় মাঠপাড়ার মজিবর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার রাতে রুবেল কয়েকজনকে সাথে নিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে।
সেসময় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাসখালী থানার
মাহেন্দ্রক্যাম্পের বিএসএফের টহলদল তাদের উপর রা বার বুলেটে ছোড়ে।
এতে রুবেল গুলিতে আহত হয়। সেসময় তার সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর পরে যশোর মে ডিকেলে ভর্তি করে।
সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম বলেন, একজন আহত হয়েছে। তিনি বর্তমানে ঢাকায় আছে। তার পরিবারের সাথে আমাদের কথা হয়েছে।

Reporter Name 



















