মুন্সী হাবিবুল্লাহ (স্টাফ রিপোর্টার):মাগুরার শালিখা উপ জেলা বিএনপির প্রধান কার্যালয়ে ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দের সাথে দেশের চলমান রাজনৈতিক ও সামাজি ক পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ আগস্ট (বুধবার) বিকেলে আয়োজিত এই সভায় প্রধান বক্তা ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শালিখা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ নয়নুজ্জামা ন মুন্সী।
সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আ লোচনার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের স্থানীয় বিভিন্ন ইউনিটের গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় কর্ম সূচি বাস্তবায়নে সুসংগঠিতভাবে কাজ করার আহ্বান জা নানো হয়।
মোঃ নয়নুজ্জামান মুন্সী তাঁর বক্তব্যে বলেন, “দেশের বর্ত মান সার্বিক প্রেক্ষাপটে ছাত্রসমাজকে সচেতন ও ঐক্য বদ্ধ ভূমিকা পালন করতে হবে।
গণতন্ত্র পুনরুদ্ধার ও তরুণ প্রজন্মের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদলের প্রতিটি কর্মীকে সুশৃঙ্খল ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।”
উক্ত মতবিনিময় সভায় শালিখা উপজেলা বিএনপির অ ঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং ছাত্রদ লের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Reporter Name 



















