মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী পশ্চিম পাড়া গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আহ তদের মধ্যে তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবে শীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।
গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে আছিয়া বেগমের ননদ লাইজু বেগম রেললাইনের পাশে পাট নাড়ানোর সম য় ইটের আঘাতে আহত হন।
পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পথে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগে এবিষয় উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, হামলার সময় ইউসুফ বেপারীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
এছাড়া আলামিন বেপারীসহ অন্যদের লাঠিসোটা, লো হার রড ও হকিস্টিক দিয়ে মারধর করা হয়। তাদের রক্ষা করতে গেলে আছিয়া বেগম, মিনু বেগম ও ইশিতা আক্তা রও আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা শেষে বা ড়ি ফিরলেও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় হেলু বেপারী, দেলু বেপারী, ফারুক বেপারী, ইব্রাহিম বেপারী, সাকিবুল বেপারী, সেলিম বেপারী, আ রিফ বেপারী, হাসান বেপারী ও শাহ আলম (পচা) বেপা রীরসহ এদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় লিখিত অভি যোগ করা হয়েছে।
অভিযোগকারী আছিয়া বেগম বলেন,“পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমাদের পরিবারের ওপর হামলা চালা নো হয়েছে।
আমার স্বামী ও ছেলেকে গুরুতর আহত করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”
ভাঙ্গা থানার এস আই মিজানুর রহমান জানান একটি দায়িত্বশীল সূত্র জানায়,
“
লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাও য়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায় নি। তাদের বক্তব্য পাওয়া গেলে সংবাদে তা যুক্ত করা হবে।

Reporter Name 



















