ফারুক আহম্মদ চৌগাছা (যশোর) পৃরতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে যশোরের চৌগাছায় জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মুনিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌগাছা থানার অফি সার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ (পিপিএম), উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন এবং উপজেলা জামা য়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়া তের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আউ লিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদুল ইসলাম রিতম, কেন্দ্রীয় ছাত্রনেতা হাসানুজ্জা মান, শহিদ আল আমিনের পিতা আনোয়ার হোসেন, ইয়াসিন আরাফাত, সম্রাট হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চৌগাছা উপজেলা শাখার সেক্রেটারি আদীব ফারহান, ছাত্রশক্তি নেতা জুবায়ের এবং এনসিপি নেতা সিনবাদ।
অনুষ্ঠানে জুলাই শহিদদের স্মরণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুর স্কার তুলে দেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, শহিদ পরিবা রের সদস্য এবং সুধীজন উপস্থিত ছিলেন।

Reporter Name 



















