Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

ঝিকরগাছায় জমি দখলকে কেন্দ্র করে নারীসহ দুইজনকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

  • Reporter Name
  • Update Time : 10:34 am, Thursday, 6 August 2026
  • 56 Time View
আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকর গাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের আজমপুর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে এক নারীসহ দুইজনকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চারজনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে।
আজমপুর গ্রামের বাসিন্দা ইতি বেগম বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঝিকরগাছা আমলি আদালত, যশোরে মামলাটি দায়ের করেন।
মামলায় একই গ্রামের মহাসীনের ছেলে ইকবাল হোসেন (৪০), মৃত খলিলুর রহমানের ছেলে আব্দুল গফুর (৫০), আব্দুল গফুরের ছেলে সোহেল (২২) ও মৃত খলিলুর রহ মানের ছেলে গোলাম মোস্তফা (৫৫) কে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বাদী ও তার পরিবারের দখলে থাকা প্রায় ২৫ শতক জমি নিয়ে আসামিদের সঙ্গে বিরোধ চলে আসছিল।
গত ২৫ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১২টার দিকে বাদী ওই জমিতে কৃষিকাজ করতে গেলে আসামিরা দেশী য় অস্ত্র নিয়ে সে খানে উপস্থিত হয়ে জমিতে চাষাবা দে বাধা দেয়।
একপর্যায়ে তারা বাদী ও তার স্বজনদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
বাদীর দাবি, হামলায় তাকে লাঠি, দা, কোদাল ও লোহার রড দিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার মুখে সেলাই দিতে হয়।
তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে অবস্থার অবনতি হলে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কম প্লেক্স এবং পরবর্তীতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাস পাতালে চিকিৎসা নিতে হয়।
এ ঘটনায় বাদীর আত্মীয় আব্দুর রহমানও আহত হয়ে ছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, হামলার সময় আসামিরা বাদীকে ওই জমিতে আর চাষাবাদ করতে না দেওয়ার হুমকি দেয় এবং প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করে। ঘটনার পর থানায় অভিযোগ করা হলেও মামলা রেকর্ড না হওয়ায় বাদী আদালতের শরণাপন্ন হন বলে নালিশে উল্লেখ রয়েছে।
এঘটনার বিষয়ে  বিজ্ঞ আদালত ঝিকরগাছা থানাকে মামলার রুজু করা নির্দেশে দিয়েছে।
বর্তমানে থানায় মামলাটি রুজু হয়ে এসআই (নিঃ) সবুজ বিশ্বাসের নেতৃত্বে মামলার কার্যক্রম চলমান রয়েছে।
থানার এসআই (নিঃ) সবুজ বিশ্বাস জানান, এটা ভাই বোনের ছোট খাটো বিষয়। আদালতের নির্দেশে থানায় মামলাটি রুজু করা হয়েছে।

—

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ঝিকরগাছায় জমি দখলকে কেন্দ্র করে নারীসহ দুইজনকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

Update Time : 10:34 am, Thursday, 6 August 2026