ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য অপসারণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলা দেশ নাগরিক সমাজের প্রতিনিধি দল। এ সময় প্রতিনিধি দল বীরশ্রেষ্ঠ’র স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) দুপুর ১টায় ঢাকা থেকে ৬ সদস্যে র একটি প্রতিনিধি দল ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে এসে পৌঁছায়।
তাঁরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাংচুরকৃত ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক সমা জের প্রতিনিধি দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা, জ্যেষ্ঠ সাং বাদিক ও লেখক আবু সাইদ খান, মানবাধিকার কমিশনে র সাবেক কমিশনার ও গুম কমিশনের সাবেক সদস্য নূর খান লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাং বাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফের দৌস, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ফা রাহ তানজীম তিতিল, জেলা বাসদের সভাপতি এ্যড. আসাদুল ইসলাম প্রমুখ।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ নোমান হোসেনের সাথে সাক্ষাৎ করেন।
সেসময় ভাস্কর্যটি পূর্বের স্থানে দ্রুত পুনঃনির্মাণ ও ভাংচু রের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ১৩ জুলাই থেকে ঝিনাইদহ শহরের প্রবেশ মূখে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন অসমাপ্ত চ ত্বর ও ভাস্কর্য অপসারণের কাজ শুরু হয়।
এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। তারই জেরে গত ১৮ জুলাই থেকে ভাস্কর্যটি অপসারণের কাজ স্থগিত করে জেলা প্রশাসন।

Reporter Name 



















