এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে ছিনতাই হওয়া টাকা সহ দুই ছিনতা ইকারীকে আটক করেছে লালপুর থানা পুলিশ।
পুলিশের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে (৬ আগষ্ট ) মেহেরপুর জেলায় অভিযান চালিয়ে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার গোপালপুর বটতলা সাঁড়া এলাকার আলমাস আলীর ছেলে সবুজ আলী (৩০) ও ভাদুর বটতলা এলাকার শরিফুল ইসলাম এর ছেলে সো হাগ আলী (১৯) নামে দুই ছিনতাইকারীকে ছিনতাই হওয়া টাকা সহ আটক করেছে লালপুর থানা পুলিশ।
উল্লেখ্য গত মঙ্গলবার (৪ আগষ্ট) উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মাসুদ রানার স্ত্রী ভুক্তভোগী জেসমিন নাহার সকা ল এগারোটার সময় ব্যাংক থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করে ভ্যানযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্ত ভ্যা নিটিব্যাগটি টান দিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ব্যাগের টানে তিনি ভ্যান থেকে সড়কে পড়ে গিয়ে আহত হন।
ভ্যানিটিব্যাগে উত্তোলন করা ১ লাখ ৮০ হাজার টাকা ছা ড়াও প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিল বলে অভিযো গে উল্লেখ করা হয়েছে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।
###

Reporter Name 



















