ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল সমাবেশ।
শনিবার (৮ আগস্ট) বিকেলে ভাঙ্গা ঈদগাহ সংলগ্ন বাস স্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সমাবে শ অনুষ্ঠিত হয়।
সমাবেশকে ঘিরে দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা মিছিল নিয়ে বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন।
একপর্যায়ে নেতাক র্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো সমাবেশস্থল।
ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদ পুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তা বাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “জু লাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
যারা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্ম ত্যাগ করেছেন, আমরা তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়। মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
বক্তব্যে তারেক রহমান প্রসঙ্গে শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “তারেক রহমান কোনো মানুষকে গুম করেননি, কোনো রাজনৈতিক দলের অফিস জ্বালিয়ে দেননি, টাকা লুট করেননি।
তিনি বাংলাদেশের মানুষের জন্য কাজ করছেন। তার বিরুদ্ধে গণঅভ্যুত্থান করে ফেলবেন—এত সহজ নাকি?”
এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে উদ্দেশ করে তিনি বলেন, “কিছুদিন ধরে রাজনীতি করে আমা দের শুধু জ্ঞান দেয়। আমাদের গালাগালি করে আমাদের হেডম আছে কিনা দেখতে চায়।
এরপর যখন আমাদের নেতাকর্মীরা গিয়ে হেডম দেখায়, তখন আবার বলে আমাদের মারছে, আমাদের নামে মাম লা দিয়েছে।”
সমাবেশে উপজেলা ও পৌর বিএনপির নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারা বলেন, দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক কামাল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (রোমিও), উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সী, সাধারণ সম্পাদক গোলাম আযম, সাংগঠনিক স ম্পাদক রামিম মোল্লা,পৌর যুবদলের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আবির হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আশিক মোল্লা।
এছাড়া স্বেচ্ছাসেবক দল নেতা ইয়ামুন, শাওন মুন্সী, আ পেল হক এনাম, সৈয়দ মেহেদী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বজল তালুকদার, ইমরান মুন্সী, ওবায়দুর রহমান, সালমান ফার্সী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজল সুবাহান শামীম, গণঅধিকার পরিষদের জয়েন্ট সেক্রেটারি এমদাদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বিএনপির জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশের শেষদিকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করা হয়।
একই সঙ্গে দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সমাবেশ শেষ হয়।

Reporter Name 



















