নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিককে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা বলছে, সমাজসেবা কর্মকর্তার কাছে থেকে অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে একটি গোষ্ঠী তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব অপপ্রচার শুরু করেছে।ফ্যামেলি কার্ড জরিপের জন্য কর্মী নিয়োগকে কেন্দ্র করে এসব অপপ্রচার করা হচ্ছে।
অথচ ফ্যামেলি কার্ড জরিপের কর্মী নিয়োগে এককভাবে সমাজসেবা কর্মকর্তার কিছু করনীয় নাই।এসব কর্মী নি য়োগের জন্য প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে মেধাবীদের নিয়োগ করা হয় এবং কর্মী নিয়োগে যথারীতি কমিটি রয়েছে,সেই কমিটি সিদ্ধান্ত নেন।অথচ সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মানিককে টার্গেট করে একের পর এক অপপ্রচার করা হচ্ছে।
এছাড়াও দীর্ঘদিন যাবত তিনি এখানে কর্মরত রয়েছেন, এর মধ্যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠেনি, কর্মী নিয়োগকে কেন্দ্র করে হঠাৎ করেই তার বিরুদ্ধে এসব অভিযোগ উঙ্খাপন করায় অভিযোগের বাস্তবতা নিয়েও প্রশ্ন উঠেছে।
সম্প্রতি বিভিন্ন ফেসবুক আইডি থেকে গোদাগাড়ী উপ জেলার সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা আব্দুল মানিক সাহেব ইনি হলেন আওয়ামী লীগের দোসর, ইনি ওই দলে র এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছেন,গোদাগাড়ী উপজেলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আহবান জানাচ্ছি যে,ইনার দুর্নীতি,স্বজনপ্রীতি আত্মীয়প্রীতি এবং বিএন পি’ র লোকদের সব সুযোগ সুবিধা বঞ্চিত করার জন্য গো দাগাড়ীতে সর্বোচ্চ ভূমিকা পালন করছেন এই আব্দুল মানিক সাহেব।
ইনার বিরুদ্ধে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করুন। আও য়ামী দোসর গোদাগাড়ী সমাজ সেবা অফি সার ফ্যামলি কার্ড নিয়ে অপপ্রচারকারিদের নিয়োগ দিয়ে ছে।
এটা কোন ভাবেই মেনে নেওয়া হবে না, ফ্যামেলি কার্ডের সফলতা ও ব্যর্থতার দায়ভার যেহেতু বিএনপিকে নিতে হবে, সেহেতু বর্তমান নিয়োগ বাতিল করে ১০০% দলীয় ছেলেদের নিয়োগ দিতে হবে।
কথা একদম ক্রিষ্টাল ক্লিয়ার। দলের স্বার্থে কোন সুশীলতা চলবে না।
এদিকে সচেতন মহল বলছে,যেহেতু কর্মী নিয়োগে একক ভাবে সমাজসেবা কর্মকর্তার কোনো ভুমিকা নাই,সেহুতু কর্মী নিয়োগে বঞ্চিত হয়ে এককভাবে সমাজসেবা কর্মক র্তার বিরুদ্ধে এসব অভিযোগ সম্পুর্ন ভিত্তিহীন ,মিথ্যা, বা নোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
তারা এমন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,একটি গোষ্ঠী তার কাছে অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে এসব অপপ্রচার করছে।#

Reporter Name 



















