কয়রা(খুলনা)প্রতিনিধি ::কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র্যালি, শোভাযাএা ও আলোচনা সভা অনু ষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ আগষ্ট) সকাল ১০ টায় সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থা ( সাউস) কয়রার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে কয়রা উপজেলার সদরে বর্ণাঢ্য র্যালি, ও শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায় তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী মুন্ডা রাজা গ্রিরেন্দ্রনাথ মুন্ডা।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাউসের নির্বাহী পরিচালক বলাই কৃঞ্চ মুন্ডা।
সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাত মুন্ডার পরিচালনায় এতে আলোচনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএন পির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা সমা জসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার দিবাশীষ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, ইউপি সদস্য রেজাউল করিম কারিম, যুবদল নেতা আনারুল ডাবলু, আইসিডির মোঃ ফরহাদ হোসেন, আদিবাসী সদস্য অবিনশ মুন্ডা, বিমল রাজবংশী, রত্মা মুন্ডা, স্মৃতি মুন্ডা, সুশংকর মুন্ডা, প্রদীপ মুন্ডা, শায়ন্তী মুন্ডা, সন্যাশী মুন্ডা প্রমুখ।
আলোচনা সভায় মুন্ডা সদস্যরা আদিবাসীদের অধিকার নিশ্চিত করার দাবি জানান।

Reporter Name 



















