ঝিনাইদহ প্রতিনিধিঃ
দোকানদার ছাড়াই চলে দোকান। এমন ব্যতিক্রমী দোকান রয়েছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা বাজারে। বিক্রেতা বা মালিক ছাড়াই সম্পূর্ণ পারস্পরিক বিশ্বাসের ওপরে নির্ভর করে ব্যতিক্রমী এই দোকানে চলে বেচাকেনা।
দোকানদার ছাড়াই চলে দোকান। এমন ব্যতিক্রমী দোকান রয়েছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা বাজারে। বিক্রেতা বা মালিক ছাড়াই সম্পূর্ণ পারস্পরিক বিশ্বাসের ওপরে নির্ভর করে ব্যতিক্রমী এই দোকানে চলে বেচাকেনা।
যেখানে ক্রেতারা নিজেরাই নিজেদের পছন্দের জিনিস বা চা-পান তৈরি করে নেন। কেনাকাটার পরে হিসেব করে দাম ক্রেতারাই রেখে যান নির্ধারিত ক্যাশ বাক্সে।
মালিকবিহীন এমন দোকানে প্রতিদিন ক্রেতারা নিজের প্রয়োজন অনুযায়ী কাঁচা শাক সবজি, চা, পান সহ নিত্য পণ্য নিজ হাতে মেপে নিতে পারেন।
অনেকেই এই দোকানকে বলেন ‘সততা স্টোর’। কেউ বলেন ‘ভরসার ব্যবসা’। স্থানীয়দের দাবি, মানুষের পার স্পরিক বিশ্বাসের ওপর ভরসা করে দোকানটি পরিচালিত হয়, যে কারণে এই দোকানের এমন ব্যতিক্রমী নাম।
দোকানটির অবস্থান উপজেলার চারাতলা বাজারের প্রধান সড়কের পাশে। দোকানের মালিক শমসের মন্ডল (৬৭)।
তিনি প্রায়ই অসুস্থ থাকেন তাই দোকানের পাশে একটি চালাঘরের মধ্যে চৌকি পাতা আছে সেখানে তিনি সুয়ে থাকেন। তিনি একই এলাকার ভালকি গ্রামের বাসিন্দা। পরিবারের পাঁচ সদস্য নিয়ে তিনি জীবিকা নির্বাহ করে চলছেন এই দোকানের ওপর দিয়ে।
স্থানীয় সুত্রে জানা যায় দোকানের মালিক দোকানে থাকে ন না বা থাকলেও পাশের চালায় খাটে শুয়ে থাকেন, আর যারযার প্রয়োজন মতো দোকানে এসে পয়সা দিয়ে মাল নিয়ে চলে যান।
কেউ তাকে ঠকাতে চাইনা আবার ঠকা লেও তার বিচার তিনি আল্লাহুর উপর ছেড়ে দেন। তিনি সকালে এসে দো কান খুলে ঝাড়– দিয়ে পরিস্কার করে মালপত্র ঝুলিয়ে গুছিয়ে রেখে চলে যান, মাঝে মধ্যে আসেন, কিছুক্ষণ অপেক্ষা করেন, শুয়ে থাকেন, পরে আবার রাত হলে দো কান বন্ধ করে বাড়ি যান।
দোকানের মালিক শমসের মন্ডল জানান, আমার দোকা নে কখনো কোন হালখাতা হয়নি, কোনদিন কোন চুরিও হয়নি। আল্লাহর ওপর বিশ্বাস করে দোকান ফেলে রে খেছি।
প্রতিদিনের ৪/৫ হাজার টাকার বেচাকেনা হয়। এতেই আমার সংসার খুব ভালো মতো চলে যায়।

Reporter Name 



















