ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর সেবা কার্যক্রম ও মাস্টার প্ল্যান সম্পর্কে জনসাধারণকে অবহি তকরণ এবং তাদের মতামত গ্রহণের লক্ষ্যে এক মতবি নিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০আগস্ট) বিকেল বাগেরহাট জেলা পরিষ দের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশা সক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হাচান মোঃ নাসের রিকাবদার, পৌর প্রশাসক মেজবা উদ্দিন বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভা পতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদুল ইসলাম।
মতবিনিময় সভায় বাগেরহাট জেলার সাধারণ মানুষের পক্ষ থেকে বক্তব্য ও মতামত তুলে ধরেন বাগেরহাট জে লা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মো ল্লা, জেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ আশরাফউ দ্দৌলা জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পা দক কামরুজ্জামান শিমুল। এছাড়া সাংবাদিক ইয়ামিন আলী, এস এস সোহান প্রমুখ।
বাগেরহাট সদর উপজেলা ১০ ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ড কেডিএ’র আওতাভুক্ত এলাকার অংশ হিসেবে উপস্থাপন করা হয়।
এ সময় মাস্টার প্ল্যান বাস্তবায়ন, পরিকল্পিত নগরায়ণ এবং কেডিএ’র বিভিন্ন সেবা কার্যক্রম নিয়ে স্থানীয়দের বিভিন্ন প্রশ্ন ও মতামত গ্রহণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ার ম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, বর্তমান সরকার অবহেলিত খুলনাকে সর্বাধিক উন্নয়নের মডেল হিসেবে দেখতে চায়। খুলনাকে পরিকল্পিত নগরা য়ণের আওতায় আনার লক্ষ্যে তাকে দায়িত্ব দেওয়া হয়ে ছে বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, বর্তমান নির্বাচিত সর কার দেশের উন্নয়নে যে কাজ করে যাচ্ছে, তার সফল বাস্তবায়নে সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা প্রয়ো জন। পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Reporter Name 



















