ঝিনাইদহ প্রতিনিধিঃ
গ্রীষ্মকালীন পেঁয়াজ’র আবাদ ও উৎপাদন বৃদ্দির লক্ষ্যে ঝিনাইদহে ১৫’শ কৃষকের মাঝে বিনামুল্যে সার-বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়।
সেসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, উপ জেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমি নুল ইসলাম লিটন, অতিরিক্ত কৃষি অফিসার মুহাম্মদ জু নাইদ হাবীব, কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়, খরিপ-২ মৌসুমে সরকারের কৃষি প্রণোদনার আওতায় সদর উপজেরার বিভিন্ন গ্রামের ১৫’ শ কৃষকের প্রত্যেককে ২০ কেজিনরাসায়নিক সার, ১ কে জি পেঁয়াজ বীজ, ১ কেজি বালাইনাশক ও ২ কেজি
পলিথিন রোল দেওয়া হয়।

Reporter Name 



















