Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ ঝিকরগাছায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে  স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল

  • Reporter Name
  • Update Time : 06:53 pm, Monday, 10 August 2026
  • 82 Time View
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৫টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
এসব বিদ্যালয় থেকে মোট ৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে।
তবে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে শতভাগ ফেল করা কোনো বিদ্যালয় ছিল না।
রাজশাহী শিক্ষা বোর্ডের প্রাপ্ত তথ্য অনুযায়ী, শূন্য পাসের হারের বিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহী জেলার তিনটি এবং নওগাঁ ও জয়পুরহাট জেলার একটি করে বিদ্যালয় রয়েছে।
সোমবার (১০আগষ্ট) সকালে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার সময় এ তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফরাত জেরিন।
শূন্য পাসের হারের বিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। বাঘা উপজেলার বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন পরীক্ষার্থী অংশ নিলেও কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
এছাড়া মোহনপুর উপজেলার আমরাইল উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
এই বিদ্যালয়টিতেও কেউ উত্তীর্ণ হতে পারেনি। অন্যদিকে, নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাইলানপুর উচ্চ বিদ্যা লয় থেকে ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিরট্টি ইউনাইটেড উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এই বিদ্যালয়ের পাসের হারও শূন্য।
এদিকে স্থানীয় শিক্ষানুরাগী সচেতন মহল এসব স্কুলের এমপিও স্থগিতের দাবি করেছেন।তারা বলেন, এই ডিজি টাল যুগেও কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার শূণ্য হতে পারে এটা কল্পনাও করা যায় না।
তাদের এমপিও স্থগিত করা হলে অন্যরা সতর্ক হবেন।
এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যা পক ইফরাত জেরিন বলেন, এ মুহূর্তে তাদের কোন নোটি শ দিচ্ছি না।
তবে দুই একদিনের মধ্যে তাদের একটা নোটিশ দেওয়া হবে।#

About Author Information

Popular Post

সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন

রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল

Update Time : 06:53 pm, Monday, 10 August 2026