ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঝিনাইদহ সার্কেলের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচা লক দেবাশীষ বিশ্বাস,ট্রাফিক ইন্সপেক্টর মশিউ রহমান, মোটরযান পরিদর্শক সজীব সরকার ও সোহাগ হোসাইন ,কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রিগান মাহমুদ,এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ বক্তব্য দেন।
কর্মশালায় বক্তারা বলেন,সড়ক দুর্ঘটনা কমাতে চালক ,পথ চারী ও শিক্ষার্থীসহ সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।
রাস্তা পারাপারের সময় সতর্ক থাকা,নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পার হওয়া এবং সড়কে চলাচলের সময় প্রয়োজনীয় নিরা পত্তা বিধি অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় শিক্ষার্থীদের সড়কে চলাচলের বিভিন্ন নিয়ম-কানু ন,নিরাপদে রাস্তা পারাপার এবং দুর্ঘটনা এড়াতে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।
পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের পাশাপাশি পরিবারের সদস্য ও সহপাঠীদেরও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করার আহ্বান জানানো হয়।

Reporter Name 



















