Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ ঝিকরগাছায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে  স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে চালু হলো ই-বেইল বন্ড, জামিনের পর দ্রুত কারামুক্তির সুযোগ

  • Reporter Name
  • Update Time : 08:31 am, Thursday, 13 August 2026
  • 83 Time View
 রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: আদালত থেকে জা মিনের আদেশ পাওয়ার পর কারাগার থেকে আসামিদের দ্রুত মুক্তির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে চালু হয়েছে অনলাইন ই-বেইল বন্ড (e-Bail Bond) সেবা।
এর মাধ্যমে জামিন সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সচিবালয় থেকে ঠাকুরগাঁও সহ দেশের ১২টি জেলায় একযোগে ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
নতুন এ অনলাইন সেবার ফলে আদালত থেকে জামিনের আদেশ দেওয়ার পর বেইল বন্ড দাখিল ও সংশ্লিষ্ট নথিপত্র আদান-প্রদানের ক্ষেত্রে সময় কমবে।
এতে জামিনপ্রাপ্ত ব্যক্তিদের কারাগার থেকে মুক্তির প্রক্রিয়াও আগের তুলনায় দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, ই-বেইল বন্ড চালুর ফলে জামিন সংক্রান্ত কার্যক্রমে দীর্ঘসূত্রতা কমবে এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি অনেকটাই লাঘব হবে।
About Author Information

Popular Post

সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন

ঠাকুরগাঁওয়ে চালু হলো ই-বেইল বন্ড, জামিনের পর দ্রুত কারামুক্তির সুযোগ

Update Time : 08:31 am, Thursday, 13 August 2026