Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে কেশবপুরে রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : 02:19 pm, Thursday, 13 August 2026
  • 85 Time View
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন খাদ্য পণ্য বিক্রির দায়ে রিভা ফুড নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাস্কফোর্স।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে কেশবপুর পৌর শহরের মেইন রোডের পুরাতন বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ অভি যান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে রিভা ফুডে শিশুদের খাদ্যপণ্য, পেপসি, স্পিডসহ বিভিন্ন ধরনের অনুমোদনহীন ও প্রয়োজনীয় লাই সেন্সবিহীন খাদ্যপণ্য পাওয়া যায়।
এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯-এর ৩৭ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরে প্রতিষ্ঠানটির মালিক হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন যশোর জেলা ভোক্তা অধিকার সংর ক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। তিনি বলেন, শিশুদের খাদ্যপণ্যে অনিয়ম, বিএসটিআই অনুমোদন না থাকা এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে বাজার তদারকি ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ভোক্তাদের নিরাপদ ও মানস ম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের আইন মেনে ব্য বসা পরিচালনা করতে হবে।
একই সঙ্গে কোনো প্রতিষ্ঠানে অনিয়ম দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
অভিযানের সময় কেশবপুর পৌর শহরের বিভিন্ন হোটেল ও খাদ্যপ্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় স্যানিটারি ইন্স পেক্টর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, শিশুদের খাদ্যপণ্যসহ বাজারে বিক্রি হওয়া বিভিন্ন খাদ্যসামগ্রীর মান ও অনুমোদন নিশ্চিত করতে নিয় মিত তদারকি প্রয়োজন।
এতে একদিকে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি কমবে, অন্যদিকে অ সাধু ব্যবসায়ীদের অনিয়মও নিয়ন্ত্রণে আসবে।
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে কেশবপুরে রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

Update Time : 02:19 pm, Thursday, 13 August 2026