মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : সুন্দরবনের খুলনা অংশের নলিয়ান বাজার ও দোয়ানিরগেট এলাকায় পৃথক দুটি অভি যান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা মাংসের আনুমানিক মূল্য ৯৯ হাজার টাকা।
শুক্রবার (১৪ আগস্ট ২৬) রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
শনিবার (১৫ আগস্ট২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্ম কর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলা কায় পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুই অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার ক রা ৪৫ কেজি হরিণের মাংস পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে র জন্য আটক ব্যক্তিদেরসহ নলিয়ান ফরেস্ট অফিসের কা ছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে সুন্দরবনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#

Reporter Name 



















