কয়রা প্রতিনিধিঃ”রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে কয়রায় জাতীয় মৎস্য পক্ষ উপল ক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগষ্ট) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়। । এ উপলক্ষে উপজেলা
পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে সেটি উপ জেলার প্রধান প্রধান সড়ক প্রদর্শন শেষে একই স্থানে এসে শেষ হয়। এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়রা-পাইক গাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
উপজেলা সহকারি শিক্ষা অফিসার মৃন্ময় কুমার মন্ডলের পরিচালনায় ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হাসানুজ্জামান, মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল
আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসা ন,উপ জেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপ জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, কয়রা উপ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, মৎস্য চাষী ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা, মিনারুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী মোঃ আকবার হোসেন, রোকনুজ্জা মান, নিরঞ্জন মন্ডল প্রমুখ।
আলোচনা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় ৩ জন মৎস্য চাষীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়

Reporter Name 



















