আনোয়ার হোসেন, সিংড়া (নাটোর):
নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক তারে লগির স্পর্শ ফরহাদ আলী (৪৪) নামের এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) উপজেলার তাজপুর ইউনিয়নের শহ রবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ আলী একই উপ জেলার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরি গ্রামের আতাহার আলীর ছেলে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বর্ষাকালে চলনবিলে মানুষ তা দের সংরক্ষিত বোরো ধানের খড় বিক্রি শুরু করে।
এ সময় কিছু খড় ব্যবসায়ী চলনবিলের বিভিন্ন গ্রাম থেকে খড় কিনে নৌকায় করে গন্তব্যে নিয়ে যান এবং বিক্রি করেন।
সোমবার ফরহাদ আলী শহরবাড়ী এলাকা থেকে বোরো ধা নের খড় কিনে নৌকায় করে নিজ এলাকায় নিয়ে যাচ্ছি লেন।
পথে চলনবিলের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের নিচে দিয়ে যাওয়ার সময় তাঁর হাতে থাকা লগির সাথে তারের স্পর্শ লাগে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Reporter Name 



















