Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

পাইকগাছায় কচুবুনিয়া স্লুইসগেটে ধস: প্লাবনের আশঙ্কায় তিন ইউনিয়ন, চরম আতঙ্কে লাখো মানুষ

  • Reporter Name
  • Update Time : 12:46 pm, Monday, 17 August 2026
  • 100 Time View
পাইকগাছা খুলনা,প্রতিনিধি:
পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের কচুবুনিয়া স্লুইসগেটে ভয়াবহ ফাটল দেখা দেওয়ায় এর একটি বিশাল অংশ নিচের দিকে দেবে গেছে।
১৬ আগস্ট রাতে শিবসা নদীর জোয়ারের পানি বাড়ার সময় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় স্লুইসগেটের এক অংশ সম্পূর্ণ বিধ্বস্ত এবং বাকি অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
যেকোনো মুহূর্তে জরাজীর্ণ এই অংশ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে প্রলয়ঙ্করী প্লাবনের আশঙ্কা তৈরি করায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।​
১৬-১৭ পোল্ডারের আওতাধীন এই স্থাপনাটি ভেঙে পড়া র উপক্রম হওয়ায় বিপর্যয় শুধু কচুবুনিয়ায় সীমাবদ্ধ থাকছে না।
গদাইপুর ইউপি সদস্য আবুল হাসান গাজী জানান, এখা ন থেকে উন্মুক্ত পানি প্রবেশ করলে পাইকগাছার গদাই পুর, কপিলমুনি এবং হরিঢালী এই তিনটি ইউনি য়ন সম্পূ র্ণ প্লাবিত হবে। এতে কোটি কোটি টাকার সম্পদ, কৃষিজ মি ও মৎস্য ঘের ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া শ্যামনগর, আগরঘাটা, কাজিমুছা, মালতি, তকিয়া ও মঠ বাটী এলাকার বসতি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ার প্রবল ঝুঁকি তৈরি হয়েছে।​
জরুরি এই পরিস্থিতিতে গদাইপুর ইউ নিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান জানান, এটি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন হওয়ায় তাঁদের কোনো সুনির্দিষ্ট বরাদ্দ বা দায়িত্ব নেই।
তবে প্রশাসন বা বোর্ড দায়িত্ব দিলে তাঁরা কাজ করবেন এবং তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানা ন।​এদিকে ক্ষয়ক্ষতি ও জরুরি মেরামতের বিষয়ে পাউ বোর এসও রাজু হাওলাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।
দায়িত্বশীল কর্মকর্তার এমন উদাসীনতা এলাকাববাসীর উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।​স্থানীয়দের মতে,এটি কে বল একটি স্লুইসগেটের ফাটল নয়, বরং লক্ষাধিক মানু ষের জীবন-জীবিকা ধ্বংসের অশনি সংকেত।
ভয়াবহ মানবিক বিপর্যয় এড়াতে কেবল জোড়াতালির সংস্কার নয়, পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত স্থায়ী ও মজবুত প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জা নিয়েছেন এলাকাবাসী।
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

পাইকগাছায় কচুবুনিয়া স্লুইসগেটে ধস: প্লাবনের আশঙ্কায় তিন ইউনিয়ন, চরম আতঙ্কে লাখো মানুষ

Update Time : 12:46 pm, Monday, 17 August 2026