আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে”হারবে দারিদ্রতা জিতবে মানবিক তা”প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা যুবদলের সদস্য সচিব, হক ফাউন্ডেশন ও হিন্দোল সেবা সংস্থার নির্বাহী পরিচালক শরিফ উদ্দিন মুন্সীর ব্যক্তিগত উদ্যোগে ও আ র্থিক সহায়তায় উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) বাতাসপুর গ্রামের মুসল্লিদের পানি সংকট মোকাবেলায় মসজিদে হস্তচালিত গভীর নলকুপ প্রদান করেছেন।
জানা গেছে,সোমবার (২৪আগস্ট) উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) বাতাসপুর গ্রামের মসজিদে হস্তচালিত গভীর নলকুপ স্থাপন করা হয়।
এই নলকুপ স্থাপনের ফলে মসজিদের মুসল্লীদের পাশাপাশি ওই গ্রামের কয়েকটি পরিবারের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট দুর হবে।
এদিকে নলকুপ পেয়ে মুসল্লীদের পাশাপাশি ওই গ্রামবাসির মাঝে পরম স্বত্তি বিরাজ করছে,দেখা গেছে উৎসবের আমে জ। তারা শরিফ মুন্সীর পরিবারের প্রতি চির কৃতজ্ঞতা প্রকা শ করেছেন।
প্রসঙ্গত, হক ফাউন্ডেশন, হিন্দোল সেবা সংস্থা ও শরিফ উদ্দিন মুন্সীর পরিবার দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় সমাজের সুবিধা সুবিধা বঞ্চিত মানুষের মাঝে
আর্থিক সহায়তা, সাদাছড়ি, শীতবস্ত্র,ইদের সময় ইদ সাম গ্রী, শাড়ি-লুঙ্গি,গাছের চারা,ছাতা ও গেঞ্জিসহ বিভিন্ন উপ কর ণ বিতরণ এবং সামাজিক কর্মকান্ড করে আসছেন।
এবি ষয়ে শরিফ উদ্দিন মুন্সী বলেন,তাদের এসব কার্যক্রম আগা মিতে ও অব্যাহত থাকবে।#

Reporter Name 



















