Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় বিদ্যুতের তার চুরি, রাতে আতঙ্ক

  • Reporter Name
  • Update Time : 08:06 pm, Monday, 31 August 2026
  • 83 Time View

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।গোপালগঞ্জ শহরের নবীনবাগ, পাঁচুড়িয়া, মার্কাজ মহল্লা, শিশুবন রোড ও মিয়াবাড়ি এলাকায় বিদ্যুতের তার চুরির ঘটনা বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

তাঁদের অভিযোগ, গভীর রাতে বাড়িঘর ও বিদ্যুতের খুঁটির সংযোগ লাইনের তার কেটে নিয়ে যাচ্ছে চোরেরা।

এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তির পাশাপাশি নিরা পত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যার পর মানুষের চলাচল কমে গেলে বিভিন্ন এলাকায় অপরিচিত ও সন্দেহজনক ব্যক্তিদের চলাচল দেখা যায়।

পরে সকালে বিভিন্ন বাড়ির বিদ্যুৎ সংযোগের তার কাটা অব স্থায় পাওয়া যায়। কয়েক দিন ধরে এমন ঘটনায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক বাড়ছে বাসিন্দাদের মধ্যে।

স্থানীয় বাসিন্দারা বলেন, বিদ্যুতের তার কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। আবার কেটে নেওয়া তার ছিঁড়ে রাস্তায় বা বাড়ির আশপাশে পড়ে থাকলে সাধারণ মানুষও দুর্ঘটনার শিকার হতে পারেন।

তাই বিষয়টি শুধু চুরির মধ্যে সীমাবদ্ধ নয়, জননিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ।

মার্কাজ মহল্লার এক বাসিন্দা বলেন, ‘রাত হলেই এখন বা ড়ির নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকতে হয়। কখন কোন বাড়ির বিদ্যুতের তার কেটে নিয়ে যায়, তা নিয়ে আতঙ্ক তৈরি হয়ে ছে।’

নবীনবাগ, পাঁচুড়িয়া, শিশুবন রোড ও মিয়াবাড়ি এলাকার কয়েকজন বাসিন্দার দাবি, চুরি ঠেকাতে রাতের পুলিশি টহল বাড়াতে হবে।

একই সঙ্গে সন্দেহজনক ব্যক্তিদের চলাচলের ওপর নজরদা রি এবং বিদ্যুতের তার চুরির ঘটনাগুলো তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার ব্যবস্থা নিতে হবে।

সচেতন নাগরিকদের মতে, এসব এলাকায় নিয়মিত পুলিশি টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দা দেরও সতর্ক থাকতে হবে।

কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে আইন নিজের হাতে না নিয়ে দ্রুত পুলিশকে জানানো প্রয়োজন।

এলাকাবাসীর প্রত্যাশা, বিদ্যুতের তার চুরির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এতে চুরি বন্ধের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নিরাপত্তাবোধ ফিরবে।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় বিদ্যুতের তার চুরি, রাতে আতঙ্ক

Update Time : 08:06 pm, Monday, 31 August 2026